Posts

Showing posts with the label Mathematics

প্রথম অধ্যায় : সেট ও ফাংশন, নবম-দশম শ্রেণির উচ্চতর গণিত

প্রশ্ন-১। সেটের সমতা কাকে বলে? উত্তরঃ  দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে, এদেরকে সেটের সমতা বলে। প্রশ্ন-২। সসীম সেট কাকে বলে? উত্তরঃ  যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বলে। যেমন,  D  = { x, y, z },  E  = {3, 6, 9,.........,60},  F  = {x : x মৌলিক সংখ্যা এবং 30 < x < 70} ইত্যাদি সসীম সেট। এখানে,  D  সেটে 3টি উপাদান,  E  সেটে 20টি উপাদান এবং  F  সেটে 9টি উপাদান আছে। প্রশ্ন-৩। অসীম সেট কাকে বলে? উত্তরঃ  যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, সেই সেটকে অসীম সেট বা অনন্ত সেট বলে। যেমন, সকল স্বাভাবিক সংখ্যার সেট, N = {1, 2, 3,...... } একটি অসীম সেট। প্রশ্ন-৪। সার্বিক সেট কাকে বলে? উত্তরঃ  নির্দিষ্ট সেটের আলোচনাধীন সকল সেটের সেটকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে U বা S দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্ন-৫। প্রকৃত উপসেট কাকে বলে? উত্তরঃ  A সেটের প্রত্যেক উপাদান যদি B সেটে বিদ্যমান থাকে এবং B সেটে অন্তত একটি উপাদান থাকে যা A সেটে নেই, ত...