Posts

Showing posts with the label Science

অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ২০-৩০% অটিস্টিক শিশুর বুদ্ধিবৃত্তীয় অক্ষমতা থাকে না- এ ধরনের অটিজমকে কী বলা হয়? উত্তর : অ্যাসপারগার সিনড্রোম। প্রশ্ন-২। বুদ্ধাংককে সংক্ষেপে কী বলা হয়? উত্তর : আইকিউ (IQ) প্রশ্ন-৩। প্রতিভাবান শিশুদের আইকিউ (IQ) কত? উত্তর : ১৩০-এর ওপর। প্রশ্ন-৪। প্রতিভাবান শিশুরা নিজের ক্লাসের চেয়ে কয় ক্লাসের ওপরের পড়া বুঝতে পারে? উত্তর : ২-৩ ক্লাস। প্রশ্ন-৫। কোন শিশুদের চিন্তাগুলোতে নিজস্বতা বেশি থাকে? উত্তর : প্রতিভাবান শিশু। প্রশ্ন-৬। কত বছর বয়সের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়? উত্তর : প্রায় দেড় থেকে তিন বছর। প্রশ্ন-৭। শিশু বিকাশের কয়টি ক্ষেত্রে অটিজম প্রভাব ফেলে? উত্তর : ৩টি। প্রশ্ন-৮। অটিজম শিশুর ক্ষেত্রে মেয়ে ও ছেলেশিশুর অনুপাত কত? উত্তর : ১ : ৪। প্রশ্ন-৯। কত তারিখে অটিস্টিক সচেতনতা দিবস পালন করা হয়? উত্তর : ২ এপ্রিল। প্রশ্ন-১০। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কাকে বলে? উত্তরঃ যেসব শিশু শারীরিক, মানসিক ও বুদ্ধিগত দিক থেকে সমাজের অন্যান্য সাধারণ শিশু থেকে আলাদা এবং তাদের জন্য বিশেষ শিক্ষা, যত্ন ও পরিচর্যার দরকার হয় তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হলো– প্রতিবন্ধী, অ...

সপ্তম শ্রেণির বিজ্ঞান : শব্দের কথা

প্রশ্ন-১। শব্দ কি? উত্তর :  শব্দ এক প্রকার শক্তি, যা কোন কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের সাহায্যে আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জন্মায়। কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হতে পারে না আবার মাধ্যম ছাড়া তা ছড়িয়ে যেতেও পারে না। এজন্য যেখানে বাতাস প্রবেশ করতে পারে না সেখানে শব্দও প্রবেশ করতে পারে না। প্রশ্ন-২।  শব্দের বৈশিষ্ট্য কি কি? উত্তর :  শব্দের বৈশিষ্ট্যগুলো হলো– ১. শব্দ এক প্রকার শক্তি। ২. কম্পনশীল বস্তু থেকে শব্দ সৃষ্টি হয়। ৩. শব্দ স্থিতিস্থাপক জড় মাধ্যম অবলম্বন করে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। ৪. শব্দের বিস্তারে মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না। ৫. শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। প্রশ্ন-৩।  সুশ্রাব্য শব্দ কী? উত্তর : যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুশ্রাব্য শব্দ। প্রশ্ন-৪।  কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? উত্তর : কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। প্রশ্ন-৫।  অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত? উত্তর : অ্যালুমিনিয়ামে শব্দের বেগ ৬৪২০ মিটার/সেকেন্ড। প্রশ্ন-৬।  শ্রাব্য শব্দ কাকে বলে? উত্তর : যে শব্দের কম্পাঙ্ক ২০Hz...

নাইট্রোজেন (Nitrogen) চক্র কাকে বলে?

প্রকৃতিতে বায়ুস্থ নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেসব যৌগ মাটিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। এ রুপান্তর প্রক্রিয়াকে  নাইট্রোজেন চক্র  বলে। এ নাইট্রোজেন চক্র হলো বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেন যৌগের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার একটি গতিশীল সাম্যাবস্থা মাত্র।

সপ্তম শ্রেণির বিজ্ঞান : শক্তির ব্যবহার

প্রশ্ন-১। শক্তি কী? উত্তর : কাজ করার সামর্থ্য হলো শক্তি। প্রশ্ন-২। শক্তির একক কী? উত্তর : শক্তির একক জুল। প্রশ্ন-৩। শক্তির প্রধান উৎস কী? উত্তর : শক্তির প্রধান উৎস সূর্য। প্রশ্ন-৪। ক্ষমতা কী? উত্তর : কাজ করার হারকে ক্ষমতা বলে। প্রশ্ন-৫। ক্ষমতার একক কী? উত্তর : ক্ষমতার একক জুল/সেকেন্ড বা ওয়াট। প্রশ্ন-৬। কাজ কাকে বলে? উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে উক্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই তাকে কাজ বলে। প্রশ্ন-৭। কাজের একক কী? উত্তর : কাজের একক জুল। প্রশ্ন-৮। তাপশক্তি কী? উত্তর : শক্তির যে রূপ আমাদের গরম বা ঠাণ্ডার অনুভূতি জাগায় তাই তাপশক্তি। প্রশ্ন-৯। গতিশক্তি কাকে বলে? উত্তর : কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তা-ই ওই বস্তুর গতিশক্তি। প্রশ্ন-১০। আলোকশক্তি কাকে বলে? উত্তর : কোনো আলোক উৎস থেকে প্রাপ্ত বিকীর্ণ আলো থেকে যে শক্তি পাওয়া যায়, তাকে আলোকশক্তি বলে। প্রশ্ন-১১। রাসায়নিক শক্তি কী? উত্তর : খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তা-ই রাসায়নিক শক্তি। প্রশ্ন-১২। নবায়নযোগ্য শক্তি কী? উত্তর : যে শক্তির উৎস অফুরন্ত অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্...

অষ্টম শ্রেণির বিজ্ঞান চতুর্দশ অধ্যায় : পরিবেশ এবং বাস্তুতন্ত্র

প্রশ্ন-১. ফাইটোপ্ল্যাংকটন কাকে বলে? উত্তর  :  ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকে ফাইটোপ্ল্যাংকটন বলে। প্রশ্ন-২. পরিবেশ কাকে বলে? উত্তর  :  মানুষের আশেপাশের প্রাকৃতিক বা সামাজিক অবস্থাকে পরিবেশ বলে। প্রশ্ন-৩. বাস্তুতন্ত্র কি? উত্তর  :  যেকোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে উঠে তাই বাস্তুতন্ত্র। প্রশ্ন-৪. তৃণভোজী কাকে বলে? উত্তর  :  প্রথম স্তরের খাদককে তৃণভোজী বলে। প্রশ্ন-৫. বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদানগুলো কী নামে পরিচিত? উত্তর  :  বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদানগুলো অজীব উপাদান নামে পরিচিত। প্রশ্ন-৬. খাদ্যজাল কাকে বলে? উত্তর  :  খাদ্যশৃঙ্খলের পরস্পরের সম্পর্কযুক্ত সংযুক্তিকে খাদ্যজাল বলে। প্রশ্ন-৭. পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর  :  পরিবেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রশ্ন-৮. অজীব উপাদান কয় ধরনের? উত্তর  :  অজীব উপাদান দুই ধরনের। প্রশ্ন-৯. ভূমন্ডলের পরিবেশকে কয় ভাগে ভাগ...

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। পরিমাপ কী? উত্তরঃ  কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। প্রশ্ন-২। SI এর পূর্ণরূপ কি? উত্তরঃ  SI এর পূর্ণরূপ হলো— International System of Unit। প্রশ্ন-৩। কত সালে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়? উত্তরঃ  ১৯৬০ সালে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়। প্রশ্ন-৪। ক্ষেত্রফলের একক যৌগিক একক ব্যাখ্যা করো। উত্তরঃ  যৌগিক একক দুই বা ততোধিক এককের সমন্বয়ে পাওয়া যায়। ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের এককের গুণফল। তাই ক্ষেত্রফলের একক যৌগিক একক। প্রশ্ন-৫। সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখ। উত্তরঃ  সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য হলো— i. সিজিএস পদ্ধতি হলো পরিমাপের সনাতন পদ্ধতি আর এসআই পদ্ধতি হলো পরিমাপের আধুনিক পদ্ধতি। ii. সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার কিন্তু এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। প্রশ্ন-৬। পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? উত্তরঃ পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হলো এককের ব্যবহারে। আমরা জানি, ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ আবার, আয়তন = দৈর্ঘ্য ...