Posts

Showing posts with the label Biology

নিউক্লিয়াস (Nucleus) কি? নিউক্লিয়াসের গঠন, কাজ ও গুরুত্ব।

নিউক্লিয়াস (Nucleus)  হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং দ্বি-একক পর্দা ঘেরা অংশ। এটি চারটি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়পর্দা: নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত সচ্ছিদ্র, প্রোটিন ও লিপিড নির্মিত দ্বি-একক পর্দা। নিউক্লিওলাস: নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত RNA ও প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন ও গোলাকার অংশ। নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াসের অন্তর্গত অর্ধস্বচ্ছ, অর্ধতরল ধাএ যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলি অবস্থিত থাকে। নিউক্লিয় জালিকা: ইন্টারফেজ দশা নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা নির্মিত পেঁচানো সূত্রাকার অংশ। কাজ:  কোষের বিপাক নিয়ন্ত্রণ, কোষ বিভাজন, বংশগতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করা। নিউক্লিয়াসের গুরুত্ব নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। কেননা নিউক্লিয়াস ছাড়া কোষ বেঁচে থাকতে পারে না। এছাড়া নিউক্লিয়াস কোষের সকল প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এ কারণে নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রকও বলা হয়। নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে, যারা জীবের বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। জীবের নতুন প্রজাতি সৃষ্টিতেও এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই জীবদেহে ন...

প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন, জীববিজ্ঞান ১ম পত্র

প্রশ্ন-১। উচ্চ শ্রেণির উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? উত্তরঃ উচ্চ শ্রেণির উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো। প্রশ্ন-২। বৈষম্যভেদ্য পর্দার উদাহরণ দাও। উত্তরঃ কোষ পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি বৈষম্যভেদ্য পর্দার উদাহরণ। প্রশ্ন-৩। অপেরন কী? উত্তরঃ জিনোমিক DNA-র কার্যকরী এককই হলো অপেরন। প্রশ্ন-৪। কোডন কাকে বলে? উত্তরঃ ট্রান্সক্রিপশনের সময় DNA-এর তিনটি নিউক্লিওটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড mRNA অণুতে সজ্জিত হয়, একত্রে সেই তিনটি নিউক্লিওটাইডকে কোডন বলে। প্রশ্ন-৫। ক্রোমোসোম কি? উত্তরঃ ক্রোমোসোম হলো কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন রং ধারণকারী নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত সেইসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, যা মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে। প্রশ্ন-৬। ক্যারিওলিম্ফ কাকে বলে? উত্তরঃ নিউক্লিয়াসের মধ্যকার স্বচ্ছ, সমসত্ব, অর্ধতরল ও দানাদার ধাত্র পদার্থকে ক্যারিওলিম্ফ বলে। প্রশ্ন-৭। মাইটোকন্ড্রিয়ন কাকে বলে? উত্তরঃ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ক্ষুদ্র দণ্ডাকার বা গোলাকার যেসব অঙ্গ...

দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়?

দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়? দ্বিপদ নামকরণ বলতে দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিকে বোঝায়। এই নামকরণ ল্যাটিন বা ইংরেজি ভাষায় করা হয় এবং এর দুটি অংশ থাকে। একটি গণ এবং অপরটি প্রজাতি। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন।

প্রস্বেদন কি? প্রস্বেদন কত প্রকার? প্রস্বেদনের গুরুত্ব

প্রস্বেদন  হলো উদ্ভিদের বিশেষ এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয় বাষ্প বের হয়ে যায়। প্রস্বেদন  তিন  প্রকার। প্রস্বেদনের গুরুত্ব প্রস্বেদন প্রক্রিয়ার কারণেই উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতে পারে। প্রস্বেদন পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ করে। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন অব্যাহত থাকে। সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় পানি সরবরাহের ক্ষেত্রে প্রস্বেদন বিশেষ ভূমিকা রাখে।