Posts

অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ২০-৩০% অটিস্টিক শিশুর বুদ্ধিবৃত্তীয় অক্ষমতা থাকে না- এ ধরনের অটিজমকে কী বলা হয়? উত্তর : অ্যাসপারগার সিনড্রোম। প্রশ্ন-২। বুদ্ধাংককে সংক্ষেপে কী বলা হয়? উত্তর : আইকিউ (IQ) প্রশ্ন-৩। প্রতিভাবান শিশুদের আইকিউ (IQ) কত? উত্তর : ১৩০-এর ওপর। প্রশ্ন-৪। প্রতিভাবান শিশুরা নিজের ক্লাসের চেয়ে কয় ক্লাসের ওপরের পড়া বুঝতে পারে? উত্তর : ২-৩ ক্লাস। প্রশ্ন-৫। কোন শিশুদের চিন্তাগুলোতে নিজস্বতা বেশি থাকে? উত্তর : প্রতিভাবান শিশু। প্রশ্ন-৬। কত বছর বয়সের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়? উত্তর : প্রায় দেড় থেকে তিন বছর। প্রশ্ন-৭। শিশু বিকাশের কয়টি ক্ষেত্রে অটিজম প্রভাব ফেলে? উত্তর : ৩টি। প্রশ্ন-৮। অটিজম শিশুর ক্ষেত্রে মেয়ে ও ছেলেশিশুর অনুপাত কত? উত্তর : ১ : ৪। প্রশ্ন-৯। কত তারিখে অটিস্টিক সচেতনতা দিবস পালন করা হয়? উত্তর : ২ এপ্রিল। প্রশ্ন-১০। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কাকে বলে? উত্তরঃ যেসব শিশু শারীরিক, মানসিক ও বুদ্ধিগত দিক থেকে সমাজের অন্যান্য সাধারণ শিশু থেকে আলাদা এবং তাদের জন্য বিশেষ শিক্ষা, যত্ন ও পরিচর্যার দরকার হয় তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হলো– প্রতিবন্ধী, অ...

ই-গভর্ন্যান্স বলতে কি বুঝ? বাংলাদেশে ই-গভর্ন্যান্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

দেশের শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল সিস্টেমের প্রয়োগই হচ্ছে  ই-গভর্ন্যান্স । বাংলাদেশের সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই-গভর্ন্যান্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা নিচে তুলে ধরা হলো– আগে যেকোনো সরকারি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাত দিন পরেও দূরবর্তী গ্রামে থাকা শিক্ষার্থীরা তা জানতে পারতো না। কিন্তু এখন ফল প্রকাশের সাথে সাথে ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে তা সবাই জানতে পারে সহজেই। ই-গভর্ন্যান্স এর জন্য বর্তমানে যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ভর্তির আবেদন না করে শিক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা অল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়া সম্ভব হচ্ছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অনলাইনে ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে। ই-গভর্ন্যান্স চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।

স্প্রেডশিট (Spreadsheet) কি?

স্প্রেডশিট  (Spreadsheet) এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কাগজের ওয়ার্কশিটের নকল বা সিমুলেশন। স্প্রেডশিট প্রোগ্রাম টেবিল বা সারণি আকারে তথ্য সন্নিবেশ ও উপস্থাপন এবং এগুলোর ওপর গাণিতিক বিভিন্ন অপারেশন প্রয়োগ ও বিশ্লেষণের ব্যবস্থা থাকে। মাইক্রোসফট এক্সেল, অ্যাপল নাম্বার্স, ওপেন অফিস, অর্গ ক্যাল্ক, গনুমেরিক ইত্যাদি কিছু প্রচলিত স্প্রেডশিট প্রোগ্রাম।

এলইডি (LED) কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার

লাইট ইমিটিং ডায়োডকে সংক্ষেপে এলইডি বলে। ফরোয়ার্ড বায়াসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে এটি হতে আলোকরশ্মি নির্গত হয়। এলইডি এর বৈশিষ্ট্য (i) দ্রুত অন-অফ সুইচিং হয়। (ii) এটি দীর্ঘায়ু হয়। (iii) ভোল্টেজ খরচ কম হয়। (iv) ইনফ্রায়েড আলো পাওয়ার জন্য গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয়। এলইডি এর ব্যবহার নিচে এলইডি এর তুলে ধরা হলো: (ক) ডিকেইড ইন্সট্রুমেন্টে ডিজিটাল ডিসপ্লে করার জন্য। (খ) ডিজিটাল ঘড়িতে। (গ) কম্পিউটারে। (ঘ) যে সমস্ত কৌশলে অদৃশ্য আলোক ব্যবহৃত হয় তাতে। (ঙ) বার্গলার অ্যালার্ম সিস্টেমে LED ব্যবহার করা হয়। (চ) ইমেজ সেনসিং সার্কিটে পিকচার ফোন হিসাবে। (ছ) অপটিক্যাল কম্যুনিকেশন সার্কিটে সিলিকা ফাইবার অপটিক্যাল ক্যাবলে LED ব্যবহার করা হয়।

নিউক্লিয়াস (Nucleus) কি? নিউক্লিয়াসের গঠন, কাজ ও গুরুত্ব।

নিউক্লিয়াস (Nucleus)  হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং দ্বি-একক পর্দা ঘেরা অংশ। এটি চারটি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়পর্দা: নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত সচ্ছিদ্র, প্রোটিন ও লিপিড নির্মিত দ্বি-একক পর্দা। নিউক্লিওলাস: নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত RNA ও প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন ও গোলাকার অংশ। নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াসের অন্তর্গত অর্ধস্বচ্ছ, অর্ধতরল ধাএ যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলি অবস্থিত থাকে। নিউক্লিয় জালিকা: ইন্টারফেজ দশা নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা নির্মিত পেঁচানো সূত্রাকার অংশ। কাজ:  কোষের বিপাক নিয়ন্ত্রণ, কোষ বিভাজন, বংশগতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করা। নিউক্লিয়াসের গুরুত্ব নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। কেননা নিউক্লিয়াস ছাড়া কোষ বেঁচে থাকতে পারে না। এছাড়া নিউক্লিয়াস কোষের সকল প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এ কারণে নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রকও বলা হয়। নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে, যারা জীবের বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। জীবের নতুন প্রজাতি সৃষ্টিতেও এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই জীবদেহে ন...

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

Image
প্রতিফলন কথাটা বলতেই আমাদের প্রায় সবার চোখেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকার চিত্রটা ভেসে ওঠে কিন্তু মনে রাখতে হবে প্রতিফলন বিষয়টা আরাে অনেক ব্যাপক। যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলােকে পাঠানাে হয়, তখনই আসলে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে, তার একটি হচ্ছে প্রতিফলন। অন্য দুটি হচ্ছে প্রতিসরণ আর শোষণ। নিচের চিত্রটি লক্ষ্য করুন। প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবার সময় খানিকটা আলাে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে সেটার নাম হচ্ছে প্রতিফলন। খানিকটা আলাে দ্বিতীয় মাধ্যমে ঢুকে যেতে পারে সেটা হচ্ছে প্রতিসরণ। আবার খানিকটা আলাে শােষিত হয়ে যায় সেটার নাম হচ্ছে শােষণ। এই টিটোরিয়ালে আমরা প্রতিফলন এবং পরের টিটোরিয়ালে প্রতিসরণ নিয়ে আলােচনা করব। আগেই বলা হয়েছে আলাে এক ধরনের তরঙ্গ, সাধারণভাবে তরঙ্গের যাওয়ার জন্য মাধ্যমের প্রয়ােজন হয়, (পানি না থাকলে পানির ঢেউটা হবে কোথায়?) কিন্তু আলাের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এটা যেহেতু বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ, তাই এটার জন্য কোনাে মাধ্যমের দরকার নেই, আলাে তার বিদ্যুৎ আর চৌম্বক ক্ষেত্র দুটির তরঙ্গ তৈরি করে নিজেরাই চলে যেতে পারে। কাজেই প্রতিফলন বা প্রতিসর...

পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর

ফার্মাটের নীতি কি? উত্তরঃ "আলোকরশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে সেই পথ অনুসরণ করে যে পথে সময় সব থেকে কম লাগে।"- এটিই হচ্ছে ফার্মাটের নীতি।